থাই অ্যালুমিনিয়ামকে রাইট শেয়ার ইস্যুর অনুমতি
বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামকে রাইট শেয়ার ছাড়ার মাধ্যমে মূলধন সংগ্রহের অনুমতি দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) মঙ্গলবার ওয়েবসাইটে এ তথ্য জানিয়েছে।
এই কোম্পানি একটি সাধারণ শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ইস্যু করবে। প্রতিটি ১০ টাকা মূল্যে ৫ কোটি ২৩ লাখ ৩৫ হাজার ২৮টি রাইট শেয়ার ইস্যু করা হবে।
রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে তোলা ৫২ কোটি ৩৩ লাখ ৫০ হাজার ২৮০ টাকা কারখানার উৎপাদনক্ষমতা বৃদ্ধি ও আংশিক ঋণ পরিশোধে ব্যয় করা হবে।
রাইট শেয়ারের নথি অনুযায়ী, ২০১৫ সালের ৩০ জুনে কোম্পানিটির প্রতিটি শেয়ারে সম্পদ (এনএভিপিএস) দাড়িয়েছে ৪৭ টাকা ৯৪ পয়সা। গত বছর ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত সময়ে কোম্পানিটি প্রতিটি শেয়ারে আয় (ইপিএস) করেছে ১ টাকা ০৩ পয়সা।
সিটিজেন সিকিউরিটিজ অ্যান্ড ইনভেস্টমেন্ট কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে।
