২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে থাই অ্যালুমিনিয়াম

সপ্তাহের তৃতীয় দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে বাংলাদেশ থাই অ্যালুমিনিয়ামের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:28 PM

Updated : 20 Aug 2022, 01:02 PM

মঙ্গলবার লেনদেন শেষে প্রকৌশল খাতের এই কোম্পানির শেয়ার ৯ দশমিক ৮৩ শতাংশ দর হারিয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার এই শেয়ারের সমাপনী দর ছিল ৩৫ টাকা ৬০ পয়সা, যা মঙ্গলবার ৩২ টাকা ১০ পয়সায় নেমেছে।

এদিন দর হারানোর তালিকায় থাকা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক; কমেছে ৯ দশমিক ৬৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে দুলামিয়া কটন স্পিনিং মিলস (৪ দশমিক ৫৪ শতাংশ), প্রভাতী ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৫৪ শতাংশ), কন্টিনেন্টাল ইন্সুরেন্স (৪ দশমিক ২৪ শতাংশ), এএফসি এগ্রো বায়োটেক (৩ দশমিক ১৫ শতাংশ), ৭ম আইসিবি মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ১১ শতাংশ), রিলায়েন্স ইন্সুরেন্স (৩ দশমিক ০০ শতাংশ), আনোয়ার গ্যালভানাইজিং (২ দশমিক ৯৮শতাংশ) ও সোনার বাংলা ইন্সুরেন্স (২ দশমিক ৯২শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।