২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে টানা ৩ দিন দরপতন 

এই সপ্তাহের প্রথম তিন দিন টানা দরপতন হয়েছে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jun 2016, 05:02 PM

Updated : 12 Apr 2022, 02:19 AM

তবে মঙ্গলবার তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই লেনদেন কিছুটা বেড়েছে।

সেই সঙ্গে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) দরও বেড়েছে কিছুটা।

এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৬ পয়েন্ট কমে ৪ হাজার ৩৬৩ পয়েন্টে নেমেছে।

এর আগে দুই কার্যদিবসে ডিএসইএক্স প্রায় ২৬ পয়েন্ট কমেছে। 

মঙ্গলবার ডিএসইতে ৩২৮ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে দশমিক শূন্য ২ শতাংশ বেশি।

লেনদেনে থাকা ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৩টির, কমেছে ১৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৫৭টির।

এদিন সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৮ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৪১৯ পয়েন্টে অবস্থান করছে।
এ বাজারে লেনদেন হয়েছে ১৯ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৪০ শতাংশ বেশি।

সিএসইতে লেনদেনে থাকা ২৪৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০০টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।