লেনদেন, সূচক কমেছে পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই লেনদেন ও সূচক কমেছে।
সপ্তাহের প্রথম দিন রোববার প্রধান বাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ৩২১ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ২০৯ কোটি টাকা বা প্রায় ৪০ শতাংশ কম।
বৃহস্পতিবার এই বাজারে ৫৩০ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছিল।
রোববার ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ কোম্পানির শেয়ারের দরপতন হয়েছে।
মোট ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়। এর মধ্যে ৯০টির দর বেড়েছে, কমেছে ১৭৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫১টির।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২০ কোটি ৯০ লাখ টাকার টাকার শেয়ার লেনদেন হয়। সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৫১২ পয়েন্টে।
এই বাজারে লেনদেন হয়েছে ২৩৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বেড়েছে ৭০টির, কমেছে ১২৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির।
