লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
বাংলাদেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
সপ্তাহের তৃতীয় দিন মঙ্গলবার প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৪০৯ পয়েন্ট হয়েছে।
৩৮৭ কোটি ৮৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে; যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ৬১ শতাংশ বেশি।
লেনদেনে অংশ নেওয়া ৩১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৯টির, কমেছে ১৪১টির ও অপরিবর্তিত রয়েছে ৬৯টির।
আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৫৩ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ২৫ কোটি ৮৭ লাখ টাকার শেয়ার; যা আগের দিন থেকে ১৬ দশমিক ৫৬ শতাংশ বেশি।
লেনদেনে অংশ নেয় ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এরমধ্যে দর বেড়েছে ৯০ টির, কমেছে ১০৬ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির দর।
