২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে আসছে এডিএন টেলিকম

পুঁজিবাজার থেকে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে মূলধন সংগ্রহের উদ্যোগ নিয়েছে বাংলাদেশের অন্যতম প্রধান তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান এডিএন টেলিকম লিমিটেড।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 11:07 PM

Updated : 20 Aug 2022, 12:57 PM

এলক্ষ্যে ব্যবস্থাপনা প্রতিষ্ঠান আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে চুক্তি করেছে প্রতিষ্ঠানটি।

এডিএনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেডকে (আইসিএমএল) ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব দিতে গত ৫ জুন একটি চুক্তি করেছে এডিএন টেলিকম।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইসিবির ব্যবস্থাপনা পরিচালক ইফতিখার-উজ-জামান এবং এডিএন টেলিকমের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আসিফ মাহমুদ উপস্থিত ছিলেন।

এছাড়াও এডিএন টেলিকমের চিফ ফিন্যান্সিয়াল অফিসার এনায়েত হোসেন, কোম্পানি সেক্রেটারি মনির হোসেন, আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মফিজুর রহমান, উপ প্রধান নির্বাহী কর্মকর্তা মুজিবর রহমান খান উপস্থিত ছিলেন অনুষ্ঠানে।