২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দরপতনের শীর্ষে পূরবী জেনারেল ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 05:04 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১০ দশমিক ৪৮ শতাংশ।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রোববার পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা ৪০ পয়সা, যা সোমবার লেনদেন শেষে তা ১১ টাকায় ১০ নেমেছে।

এদিন দর কমার তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আইএফআইসি ব্যাংক, কমেছে ১০ দশমিক ২৩ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে জিল বাংলা শুগার মিলস্‌ (৬ দশমিক ৫৩ শতাংশ), দা সিটি ব্যাংক (৭ দশমিক ৩৩ শতাংশ), সাভার রিফ্র্যাকটরিজ (৭ দশমিক ০৯ শতাংশ), রহিমা ফুড কর্পোরেশন (৫ দশমিক ৯০ শতাংশ), প্যারামাউন্ট টেক্সটাইল (৫ দশমিক ২৯ শতাংশ), ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক (৪ দশমিক ৯২ শতাংশ), দি এক্‌মি ল্যাবরেটরিস্‌ (৪ দশমিক ২০ শতাংশ) এবং বাংলাদেশ অটোকারস (৪ দশমিক ০৯ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।