২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসআইবিএলের লভ্যাংশের শেয়ার বিও হিসাবে

পুঁজিবাজারে তালিকাভুক্ত সোস্যাল ইসলামী ব্যাংক গত বছরের লভ্যাংশের বোনাস শেয়ার বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 04:01 PM

Updated : 12 Apr 2022, 02:15 AM

সেন্ট্রাল ডিপোজিটরি বাংলাদেশ লিমিটেডের (সিডিবিএল) মাধ্যমে শেয়ার জমা দেওয়া হয়েছে বলে সোমবার প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে জানানো হয়েছে।

২০১৫ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরে সোস্যাল ইসলামী ব্যাংক ২০ শতাংশ লভ্যাংশ দিয়েছে, যার ১৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।