২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সূচক কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের দ্বিতীয় দিনেও সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে।  

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2016, 03:12 PM

Updated : 20 Aug 2022, 12:58 PM

সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪০৫ পয়েন্টে নামে।

ডিএসইতে ৩৬৩ কোটি ৭৯ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৯ দশমিক ৫৮ শতাংশ বেশি।

এদিন লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৮টির, কমেছে ১৪৬টির ও অপরিবর্তিত রয়েছে ৬২টির।

অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট কমে ১৩ হাজার ৫৫১ পয়েন্টে নামে।

এই বাজারে হাতবদল হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় শূন্য দশমিক শূন্য ৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯ টির, কমেছে ১১৬টি ও অপরিবর্তিত রয়েছে ৩৩টির দাম।