৩ কোম্পানির শেয়ার অফিস পরিবর্তন
পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির শেয়ার অফিস পরিবর্তন হয়েছে।
কোম্পানিগুলো হচ্ছে- মিথুন নিটিং, তাল্লু স্পিনিং ও বঙ্গজ লিমিটেড।
রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয় ।
এই কোম্পানিগুলোর বর্তমান শেয়ার অফিস সাউথ এভিনিউ টাওয়ার (৬ষ্ঠ তলা), হাউজ # ৫০, রোড # ৩, গুলশান-১ ঢাকা-১২১২।
এর আগে কোম্পানিটির শেয়ার অফিস ছিল সারা টাওয়ার (১৮ তলা), ১১/এ টয়েনবি সার্কুলার রোড, মতিঝিল, সি/এ ঢাকা-১০০০।
