অ্যাপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ বিও হিসাবে জমা
পুঁজিবাজারে তালিকাভুক্ত অ্যাপেক্স ফুটওয়্যার সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের ব্যাংক হিসাবে পাঠিয়েছে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ ইলেক্ট্রনিক ফান্ড ট্রান্সফার নেটওয়ার্ক (বিইএফটিএন) সিস্টেমের মাধ্যমে লভ্যাংশ পাঠিয়েছে কোম্পানিটি।
তবে ফোলিও শেয়ারহোল্ডারদের কাছে এখনও লভ্যাংশ পাঠায়নি কোম্পানিটি।
অ্যাপেক্স ফুটওয়্যার ৩১ ডিসেম্বর, ২০১৫ সমাপ্ত হিসাব বছরে বিনিয়োগকারীদের ৫০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
