রোববার পাঁচ কোম্পানির লেনদেন বন্ধ
রেকর্ড ডেটের কারণে পুঁজিবাজারে তালিকাভুক্ত পাঁচ কোম্পানির লেনদেন আগামী রোববার বন্ধ থাকবে।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট থেকে এ তথ্য জানা গেছে।
এর আগে কোম্পানিগুলো স্পট মার্কেটে এবং ব্লক/অডলটে শেয়ারের লেনদেন শুরু করেছিল; যা বৃহস্পতিবার সম্পন্ন হয়।
সোমবার থেকে কোম্পানিগুলো আবার স্বাভাবিক লেনদেন শুরু করবে পুঁজিবাজারে।
