২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে পতনের শীর্ষে আর এন স্পিনিং মিলস

চপ্তাহের চতুর্থ দিন দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে আর এন স্পিনিং মিলস লিমিটেডের শেয়ারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2016, 05:40 PM

Updated : 12 Apr 2022, 02:13 AM

বুধবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৯৭ শতাংশ।

মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে এ দর কমেছে কোম্পানিটির।

ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার আর এন স্পিনিং মিলস লিমিটেডের সমাপনী মূল্য ছিল ২০.১০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৮.৭০ টাকা।

এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেড। কোম্পানিটির দর কমেছে ৬ দশমিক ০৬ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড (৫ দশমিক ৫৬ শতাংশ), দি একমি ল্যাবরেটরিজ লিমিটেড (৫ দশমিক ৩৪ শতাংশ), সাইফ পাওয়ারটেক লিমিটেড (৩ দশমিক ৩৪ শতাংশ), সোনার বাংলা ইন্সুরেন্স লিমিডেট (২ দশমিক ১৬ শতাংশ), আজিজ পাইপস লিমিটেড (২ দশমিক ১২ শতাংশ), প্রগ্রেসিভ লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিডেট (২ দশমিক ০০ শতাংশ), এনসিসিবিএল মিউচ্যুয়াল ফান্ড-ওয়ান (১ দশমিক ৯২ শতাংশ) এবং এমবিএল ১ম মিউচ্যুয়াল ফান্ড (১ দশমিক ৮৫ শতাংশ)।

দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।