ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ঢাকা ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ঢাকা ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের দর সবচেয়ে বেশি বেড়েছে।
মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৫ দশমিক ৪৮ শতাংশ বেড়ে ১৫ টাকা ৪০ পয়সায় উঠেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সোমবার বিমা খাতের এই কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ১৪ টাকা ৬০ পয়সা।
এদিন দরবৃদ্ধির তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সোনার বাংলা ইন্সুরেন্স; বেড়েছে ৪ দশমিক ৫১ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ব্র্যাক ব্যাংক (৩ দশমিক ৩৪ শতাংশ), পূবালী ব্যাংক (২ দশমিক ৭৯ শতাংশ), অলিম্পিক ইন্ডাস্ট্রিজ (২ দশমিক ৭৯ শতাংশ), খান ব্রাদার্স পি পি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড (২ দশমিক ৭৮ শতাংশ), সাউথইস্ট ব্যাংক (২ দশমিক ৬৩ শতাংশ), ব্যাংক এশিয়া (২ দশমিক ৬০ শতাংশ), পপুলার লাইফ ফার্স্ট মিউচুয়াল ফান্ড (২ দশমিক ৩৮ শতাংশ) ও এমজেএল বাংলাদেশ (২ দশমিক ২৮ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
