শাহজিবাজারের শেয়ারের দরবৃদ্ধি অস্বাভাবিক
কোনো কারণ ছাড়াই বাড়ছে পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের (এসপিসিএল) শেয়ারের দর।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে মঙ্গলবার এ তথ্য জানানো হয় ।
জ্বালানি ও বিদ্যুৎ খাতের কোম্পানি শাহজিবাজার পাওয়ারের শেয়ারের দর সোমবার পর্যন্ত তিন কার্যদিবসে ৫৫ দশমিক ৩৫ শতাংশ বেড়েছে।
গত সপ্তাহের শেষ কার্যদিবসে কোম্পানিটির শেয়ারের দর ২ মে থেকে ৬ জুন পর্যন্ত ৫৫ দশমিক ৩৫ শতাংশ বেড়ে ৯০ টাকা ৭০ পয়সা থেকে ১৪০ টাকা ৯০ পয়সায় উঠেছে।
এই দর বাড়াকে অস্বাভাবিক ধরে নিয়ে শাহজিবাজার পাওয়ারের কাছে কারণ জানতে চেয়ে সোমবার নোটিস পাঠায় ডিএসই।
এর জবাবে কোম্পানিটি জানিয়েছে, কোনো রকম অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই এই শেয়ারের দর বাড়ছে।
