দরপতনের শীর্ষে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের।
সোমবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর আগের দিনের চেয়ে ১০ দশমিক ০০ শতাংশ কমে ৭ দশমিক ২ টাকায় নেমেছে।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার এআইবিএল ১ম ইসলামিক মিউচুয়াল ফান্ডের সমাপনী দর ছিল ৮ টাকা।
এদিন দর হারানোর তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে এমবিএল ১ম মিউচুয়াল ফান্ড; কমেছে ৯ দশমিক ২৩ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে জিল বাংলা সুগার মিলস্ (৮ দশমিক ৮৯ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস (৭ দশমিক ১৪ শতাংশ), জুট স্পিনার্স (৪ দশমিক ২২ শতাংশ), লাফার্জ সুরমা সিমেন্ট (৪ দশমিক ১৯ শতাংশ), এটলাস বাংলাদেশ (৩ দশমিক ৯৪ শতাংশ), মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ (৩ দশমিক ৮৫ শতাংশ), আর এন স্পিনিং মিলস (৩ দশমিক ৬৮ শতাংশ) ও এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৩ দশমিক ৫৭ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
