২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এশিয়ান টাইগার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ডের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jun 2016, 07:53 PM

Updated : 20 Aug 2022, 12:54 PM

সোমবার লেনদেন শেষে ফান্ডটির ইউনিটের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৯ শতাংশ বেড়ে ৮ দশমিক ২০ টাকায় দাঁড়িয়েছে।

ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার এশিয়ান টাইগার সান্ধানী লাইফ গ্রোথ ফান্ডের ইউনিটের সমাপনী দর ছিল ৭ টাকা ৭০ পয়সা।

এদিন দরবৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে পিপলস ইন্সুরেন্স কোম্পানি; বেড়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৯৪ শতাংশ), ফার ক্যামিক্যাল ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ০৭ শতাংশ), এনসিসিবিএল মিউচুয়াল ফান্ড-ওয়ান (৩ দশমিক ৯২ শতাংশ), তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি (৩ দশমিক ৭৭ শতাংশ), ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড (৩ দশমিক ৩৯ শতাংশ), প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস (২ দশমিক ৮৬ শতাংশ), তসরিফা ইন্ডাস্ট্রিজ (২ দশমিক ৮০ শতাংশ) ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি (২ দশমিক ৭০ শতাংশ)।

দরবৃদ্ধির এ তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।