একমির শেয়ারের লেনদেন শুরু মঙ্গলবার
পুঁজিবাজারে নবাগত একমি ল্যাবরেটরিজের শেয়ারের লেনদেন মঙ্গলবার শুরু হচ্ছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
বুক বিল্ডিং পদ্ধতিতে ৫ কোটি সাধারণ শেয়ার ইস্যু করার অনুমোদন পেয়েছে একমি ল্যাবরেটরিজ।
কোম্পানিটি উত্তোলিত ৪০৯ কোটি ৬০ লাখ টাকা দিয়ে তিনটি নতুন প্রকল্প বাস্তবায়ন এবং প্রাথমিক গণপ্রস্তাবে খরচ করবে।
