পুঁজিবাজারে দরপতন
সপ্তাহের দ্বিতীয় দিনে সূচক ও লেনদেন কমেছে দুই পুঁজিবাজারে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৫ পয়েন্ট কমে ৪ হাজার ৪১১ পয়েন্টে নেমেছে।
ডিএসইতে হাতবদল হয়েছে ২৮২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৮ দশমিক ২০ শতাংশ কম।
লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়ায়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৮টির, কমেছে ১৯১টির ও অপরিবর্তিত রয়েছে ৪৭টির।
সিএসইতে লেনদেন হয়েছে ১৮ কোটি ৭০ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৩ দশমিক ২৩ শতাংশ কম।
হাতবদল হওয়া ২২১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮টির, কমেছে ১৪০টি ও অপরিবর্তিত রয়েছে ২৩টির দাম।
