দরপতনের শীর্ষে এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে এক্সজিম ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফানন্ডের ।
মঙ্গলবার ডিএসইতে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগে দিনের চেয়ে কমেছে ৬ দশমিক ৫৬ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের ত্যথ অনুযায়ী, সোমবার এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের সমাপনী মূল্য ছিল ৬টাকা ১০ পয়সা। মঙ্গলবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ৫ টাকা ৭০ পয়সায়।
এরপর রয়েছে যথাক্রমে সোনারগাঁ টেক্সটাইল (৩ দশমিক ৮৫ শতাংশ), সাইফ পাওয়ারটেক লিমিটেড (৩ দশমিক ৮১ শতাংশ), ফাইন ফুডস (৩ দশমিক ৭০ শতাংশ), ডেল্টা স্পিনিং (৩ দশমিক ৪৯ শতাংশ), বেঙ্গল উইণ্ডসর থার্মপ্লাস্টিকস (৩ দশমিক ৪৭ শতাংশ), গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড (৩ দশমিক ২৮ শতাংশ), জিল বাংলা শুগার মিলস্ (৩ দশমিক ২৩শতাংশ) এবং ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লি: (৩ দশমিক ০৬ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
