২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে এইচ আর টেক্সটাইল

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে এইচ আর টেক্সটাইলের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 06:02 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ডিএসইতে লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১০ শতাংশ বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইটে জানা গেছে, সোমবার বস্ত্রখাতের এই শেয়ারের সমাপনী দর ছিল ২০ টাকা; মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ২২ টাকা।

এদিন দরবদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট। কোম্পানিটির দর বেড়েছে ৮ দশমিক ৩৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে দি ইবনে সিনা ফার্মাসিউটিক্যালস ইন্ডাস্ট্রিজ (৭ দশমিক ০১ শতাংশ), খান ব্রাদাস্‌ পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ৪৮ শতাংশ), লাফার্জ সুরমা সিমেন্ট (৬ দশমিক ০১ শতাংশ), তসরিফা ইন্ডাস্ট্রিজ লিমিটেড (৫ দশমিক ৪৬ শতাংশ), ইস্টার্ন ক্যাবলস  (৫ দশমিক ৩০ শতাংশ), লিব্রা ইনফিউশন (৫ দশমিক ২৪ শতাংশ), জেমিনি সি ফুড (৪ দশমিক ৫৩ শতাংশ) ও রহিম টেক্সটাইল মিলস (৪ দশমিক ২২ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।