২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন কমেছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে লেনদেন কমেছে দেশের দুই পুঁজিবাজারে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2016, 04:45 PM

Updated : 20 Aug 2022, 12:51 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪ পয়েন্ট কমে ৪ হাজার ৪১৯ পয়েন্টে নেমেছে।

ডিএসইতে ৪২৬ কোটি ২৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৮ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩১৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৮৩টির ও অপরিবর্তিত রয়েছে ৪৪টির দাম।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১১ পয়েন্ট বেড়ে হয়েছে ১৩ হাজার ৬২৩ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ২৪ কোটি ৮৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের থেকে ১৪ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৩৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৮টির, কমেছে ১২৬টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।