মুনাফা কমেছে ২৪ মিউচুয়াল ফান্ডের
চলতি বছরের প্রথম তিন মাসে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩৬টি মিউচুয়াল ফান্ডের মধ্যে ২৪টির মুনাফা আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২০১৬ সালের জানুয়ারি-মার্চ মেয়াদে ৩৩টি ফান্ডের প্রকাশিত অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে এই চিত্র তুলে ধরা হয়েছে।
এগুলোর মধ্যে দুটি ফান্ড এই সময়কে প্রথম প্রান্তিক ধরে প্রতিবেদন দিয়েছে। এর মধ্যে একটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে, অন্যটির লোকসান কমেছে।
আর বাকি ৩১টি ফান্ড অর্থবছরের তৃতীয় প্রান্তিকের মুনাফা প্রকাশ করেছে। এর মধ্যে ২৪টির ইপিএস কমেছে, ৬টির লোকসান হয়েছে ও একটি তালিকাভুক্তির পর প্রথমবারের মতো মুনাফা দেখিয়েছে।
