লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারে লেনদেন বেড়েছে।
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার ৩৯২ কোটি ১৬ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে ৬ দশমিক ১২ শতাংশ বেশি।
অপর শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেনও আগের দিনের চেয়ে প্রায় ১৭ দশমিক ০৯ শতাংশ বেড়ে ২৫ কোটি ৯৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
এদিন ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স প্রায় অপরিবর্তিত থেকে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে অবস্থান করছে।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৮টির, কমেছে ১২৫টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।
মঙ্গলবার সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১৬ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৫৪২ পয়েন্টে উঠেছে।
লেনদেনে থাকা ২৪০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৬টির, কমেছে ৮৫টি ও অপরিবর্তিত রয়েছে ৩৯টির দাম।
