আয় কমেছে ১৯ বিমা কোম্পানির
পুঁজিবাজারে তালিকাভুক্ত যেসব বিমা কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে, সেগুলোর বেশিরভাগের আয় গত বছরের একই সময়ের তুলনায় কমেছে।
এই খাতের ৪৭টি কোম্পানির মধ্যে ৩১টি কোম্পানি সম্প্রতি ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের প্রতিবেদন প্রকাশ করেছে।
এর মধ্যে শুধু নর্দান জেনারেল ইন্সুরেন্স আলোচ্য সময়কে চলতি অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরেছে। এই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১৪১ শতাংশ কমে ৩৪ পয়সায় নেমেছে; নয় মাসে ৮১ শতাংশ কমে হয়েছে ২৫ পয়সা।
বাকি ৩০ কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিক ধরে প্রতিবেদন তৈরি করেছে, যার মধ্যে ১১ কোম্পানির ইপিএস বেড়েছে, ১৯টির কমেছে ও অপরিবর্তিত রয়েছে একটির।
(+) = বেড়েছে
(-) = কমেছে
