পুঁজিবাজারে লেনদেন কমেছে
টানা চার দিন পুঁজিবাজারে ঊর্ধ্বগতির পর চলতি সপ্তাহের প্রথম দিনে দেশের দুই বাজারেই সূচক ও লেনদেনে স্থবিরতা দেখা গেছে।
শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স কিঞ্চিৎ বৃদ্ধি পাওয়া ছাড়া পুরো বাজার ছিল নিম্নমুখী।
রোববার ডিএসইএক্স প্রায় দেড় পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৯৪ পয়েন্টে উঠলেও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৫২৬ পয়েন্টে নেমেছে।
এদিন ডিএসইতে লেনদেন আগের দিনের চেয়ে ১৩ শতাংশ কমে ৩৬৯ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার হাতবদল হয়।
আর সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ১৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিন থেকে প্রায় ১৬ শতাংশ বেশি।
হাতবদল হওয়া ২২৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০৭টির, কমেছে ৯৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২০টির।
