মুনাফায় রয়েছে ব্যাংক খাত
চলতি বছরের প্রথম তিন মাসের অনীরিক্ষিত হিসাবে পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি ব্যাংকের মধ্যে ২৭টি মুনাফায় রয়েছে।
এগুলোর মধ্যে বেশিরভাগ ব্যাংকেরই আগের একই সময়ের তুলনায় আয় বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে ২৯টি ব্যাংকের মধ্যে ১৯টির শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে বলে দেখানো হয়েছে।
বাকি ১০টির মধ্যে ৮টি ব্যাংকের ইপিএস আগের তুলনায় কমেছে, দুটি ব্যাংক রয়েছে লোকসানে। এ বি ব্যাংক প্রতিবেদন প্রকাশ করেনি।
