২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লেনদেন, সূচক বেড়েছে পুঁজিবাজারে

সপ্তাহের তৃতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 May 2016, 06:39 PM

Updated : 11 Oct 2022, 08:15 PM

মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৮ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩২৭ পয়েন্ট হয়েছে।

হাতবদল হয়েছে ৩০২ কোটি ০২ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৪ দশমিক ৬৪ শতাংশ বেশি।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৩টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৫টির, কমেছে ৭৯টির ও অপরিবর্তিত রয়েছে ৪৯টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১৬ পয়েন্ট হয়েছে।

লেনদেন হয়েছে ১৮ কোটি ১৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ১৯ দশমিক শূন্য ৭ শতাংশ বেশি।

হাতবদল হওয়া ২৩৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৬ টির, কমেছে ৭৬ টি এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির।