ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ড্রাগন সোয়েটার
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং লিমিটেডের।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৯০ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, রোববার ড্রাগন সোয়েটারের সমাপনী মূল্য ছিল ১০ টাকা, যা সোমবার দিন শেষে বেড়ে ১১ টাকা ১০ পয়সা দাঁড়িয়েছে।
এরপর রয়েছে যথাক্রমে প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস (৬ দশমিক ৯০ শতাংশ), ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড (৬ দশমিক ৪৩ শতাংশ), ইসলামি ব্যাংক বাংলাদেশ (৫ দশমিক ৯৬ শতাংশ), যমুনা ব্যাংক (৫ দশমিক ২৬ শতাংশ), ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ (৪ দশমিক ৭৮ শতাংশ), ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রি (৪ দশমিক ৭৩ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৫০ শতাংশ) এবং জেমিনী সী ফুড (৪ দশমিক ১৫ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
