দর বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের দ্বিতীয় দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন বেড়েছে।
সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ১৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ২৮৯ পয়েন্ট হয়েছে।
হাতবদল হয়েছে ২৮৮ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১১ দশমিক ৮৭ শতাংশ বেশি।
ডিএসইতে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৬৭টির, কমেছে ৯৫টির ও অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৪৯ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ২১৬ পয়েন্ট হয়েছে।
লেনদেন হয়েছে ১৫ কোটি ২৬ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৭ দশমিক ৫৭ শতাংশ বেশি।
সিএসইতে হাতবদল হওয়া ২৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৩ টির, কমেছে ৮৩ টি এবং অপরিবর্তিত রয়েছে ৪০টির।
