চামড়া খাতের ২ কোম্পানির ইপিএস বেড়েছে
পুঁজিবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের দুটি কোম্পানির বছরের প্রথম তিন মাসে মুনাফায় রয়েছে।
এই খাতের পাঁচ কোম্পানির মধ্যে তিন কোম্পানি জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে শেয়ারপ্রতি আয় (ইপিএস) বেড়েছে বলে দেখানো হয়েছে।
বছরের এই প্রথম প্রান্তিকে বাটা সু কোম্পানি (বাংলাদেশ) লিমিটেডের ইপিএস ৮ দশমিক ৩১ শতাংশ বেড়ে ১১ টাকা ৬০ পয়সা হয়েছে।
এসময়কে ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে তৈরি এ্যাপেক্স ট্যানারি লিমিটেডের প্রতিবেদনে ইপিএস ১৬৪০ শতাংশ বেড়ে ৭৭ পয়সা হয়েছে বলে দেখানো হয়েছে; নয় মাসে ৩ শতাংশ কমে হয়েছে একটাকা ৫৯ পয়সা।
অন্যদিকে তৃতীয় প্রান্তিকে সমতা লেদার কমপ্লেক্স লিমিটেডের শেয়ারপ্রতি লোকসান হয়েছে দশমিক শূন্য একপয়সা; মাসে লোকসান হয়েছে দশমিক শূন্য ৪ পয়সা।
অপর দুই কোম্পানি লিগাসি ফুটওয়ার ও এ্যাপেক্স ফুটওয়ার লিমিটেড প্রতিবেদন প্রকাশ করেনি।
