২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুনাফা বেড়েছে সিরামিক্স খাতের ৪ কোম্পানির

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিরামিক্স খাতের পাঁচ কোম্পানির মধ্যে চার কোম্পানি চলতি বছরের প্রথম তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় মুনাফা বেড়েছে বলে জানিয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 May 2016, 12:03 PM

Updated : 20 Aug 2022, 12:43 PM

এগুলো হলো- ফু-ওয়াং সিরামিক্স, মুন্নু সিরামিক্স, আরএকে সিরামিক্স ও স্টান্ডার্ড সিরামিক্স।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে প্রকাশিত কোম্পানিগুলোর ২০১৬ সালের জানুয়ারি-মার্চ সময়ের অনীরিক্ষিত আর্থিক প্রতিবেদনে বিশ্লেষণে এই চিত্র পাওয়া গেছে।

তিনটি কোম্পানি উল্লেখ্য সময়কে ২০১৫-১৬ অর্থবছরের তৃতীয় প্রান্তিক ধরে হিসাব করেছে ফু-ওয়াং সিরামিক্স, মুন্নু সিরামিক্স ও স্টান্ডার্ড সিরামিক্স।

এর মধ্যে ফু-ওয়াংয়ের শেয়ারপ্রতি আয় (ইপিএস) আগের বছরের একই সময়ের তুলনায় ২২৯ শতাংশ বেড়ে ২৩ পয়সা হয়েছে। আর নয় মাসে ৩১৬ শতাংশ বেড়ে হয়েছে ৫৫ পয়সা।

এই সময়ে মুন্নুর ইপিএস আগের বছরের একই সময়ের তুলনায় ২৫০ শতাংশ বেড়ে ৭ পয়সা হয়েছে। নয় মাসে ৮৩ শতাংশ বেড়ে হয়েছে ২২ পয়সা।

স্টান্ডার্ড সিরামিক্সের ইপিএস এই তিন মাসে আগের বছরের একই সময়ের তুলনায় ৩৪৫ শতাংশ বেড়ে ৪৯ পয়সা হয়েছে; নয় মাসে ১০৮ শতাংশ বেড়ে হয়েছে ৭৭ পয়সা।

জানুয়ারি-মার্চ সময়কে প্রথম প্রান্তিক ধরে তৈরি প্রতিবেদনে আরএকে সিরামিক্সের (বাংলাদেশ) ইপিএস ১ দশমিক ৪৫ শতাংশ বেড়ে ৭০ পয়সা হয়েছে বলে দেখানো হয়েছে।