দরপতনের শীর্ষে যমুনা ব্যাংক
দেশের প্রধান প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) যমুনা ব্যাংকের দর কমেছে সবচেয়ে বেশি।
মঙ্গলবার লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৬ দশমিক ৪৫ শতাংশ কমেছে।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, সোমবার যমুনা ব্যাংকের শেয়ারের সমাপনী দর ছিল ১২ টাকা ৪০ পয়সা, যা মঙ্গলবার বেড়ে ১১ টাকা ৬০ পয়সা হয়েছে।
এদিন দরপতনের তালিকার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড ইন্সুরেন্স। এই শেয়ারের দর কমেছে ৬ দশমিক ৩৬ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্স সার্ভিসেস (৬ দশমিক ৩৩ শতাংশ), সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৬৩ শতাংশ), বাংলাদেশ জেনারেল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৫২ শতাংশ), বিএসআরএম স্টিলস (৩ দশমিক ৩৬ শতাংশ), ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি (৩ দশমিক ৩০ শতাংশ), রংপুর ডেইরি অ্যান্ড ফুড প্রডাক্টস (৩ দশমিক ২৩ শতাংশ), কেডিএস এক্সেসরিজ (৩ দশমিক ০৯ শতাংশ) ও বেক্সিমকো সিনথেটিক্স (২ দশমিক ৯৪ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
