দরপতনের শীর্ষে ইস্টল্যান্ড ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর কমেছে ইস্টল্যান্ড ইন্সুরেন্স কোম্পানির।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে ১২ দশমিক ৮৭ শতাংশ কমেছে।
এদিন দর কমা শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে যমুনা ব্যাংক। এই শেয়ারের কমেছে ৯ দশমিক ৪৯ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে ইউনাইটেড এয়ারওয়েজ-বাংলাদেশ (৮ দশমিক ৪৭ শতাংশ), ভ্যানগাড এ এম এল বিডি ফিন্যান্স মিঊচুয়াল ফান্ড ওয়ান (৬ দশমিক ৫৯ শতাংশ), জনতা ইন্সুরেন্স কোম্পানি (৬ দশমিক ১২ শতাংশ), দুলামিয়া কটন স্পিনিং মিলস (৫ দশমিক ৮০ শতাংশ), ইসলামি ব্যাংক বাংলাদেশ (৫ দশমিক ৭৮ শতাংশ), জিল বাংলা সুগার মিলস্ (৫ দশমিক ০০ শতাংশ), বাংলাদেশ অটোকারস (৪ দশমিক ৯১ শতাংশ) এবং মাইডাস ফাইন্যান্স (৪ দশমিক ৮১ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
