ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির।
সোমবার লেনদেন শেষে কোম্পানিটির শেয়ারের দর আগের দিনের চেয়ে বেড়েছে ৯ দশমিক ৯৩ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, রোববার প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের সমাপনী দর ছিল ৫৭ টাকা ৪০ পয়সা, সোমবার দিন শেষে বেড়ে ৬৩ টাকা ১০ পয়সায় উঠেছে।
এদিন দরবৃদ্ধিতে শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)। এই শেয়ারর দর বেড়েছে ৮ দশমিক ২০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে বিএসআরএম স্ট্রিলস (৭ দশমিক ২০ শতাংশ), মুন্নু জুন স্টাফলার (৬ দশমিক ১৪ শতাংশ), সেন্টাল ইন্সুরেন্স কোম্পানি (৫ দশমিক ৯৬ শতাংশ), শাহজিবাজার পাওয়ার কোম্পানি (৫ দশমিক ৬২ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৫ দশমিক ৫৪ শতাংশ), মেঘনা সিমেন্ট মিলস্ (৫ দশমিক ৪৪ শতাংশ), মিথুন নিটিং অ্যান্ড ডায়িং (৫ দশমিক ৩৯ শতাংশ) ও কর্নফুলি ইন্সুরেন্স কোম্পানি (৪ দশমিক ৮০ শতাংশ)।
তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।
