২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে প্রাইম ইসলামি ইন্সুরেন্স

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দাম বেড়েছে প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানির।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 06:27 PM

Updated : 20 Aug 2022, 12:39 PM

রোববার লেনদেন শেষে এই কোম্পানির শেয়ারের দর বেড়েছে পৌনে ১০ শতাংশ।

বৃহস্পতিবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে রোববারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে কোম্পানিটির শেয়ারের এই দাম বেড়েছে।

ডিএসইর ওয়েবসাইট থেকে জানা গেছে, বৃহস্পতিবার প্রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লিমিটেডের সমাপনী মূল্য ছিল ৫২.৩০ টাকা। মঙ্গলবার দিন শেষে তা দাঁড়িয়েছে ৫৭.৪০ টাকা।

এদিনে দর বৃদ্ধির শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ লিমিটেড; কোম্পানিটির শেয়ারের দাম বেড়েছে ৯ দশমিক ৪৯ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি) (৮ দশমিক ৭২ শতাংশ), এইচ আর টেক্সটাইল লি. (৭ দশমিক ৯৪ শতাংশ), এসিআই ফর্মোলেশনস লি. (৬ দশমিক ২১ শতাংশ), অ্যাপেক্স ফুটওয়ার লি. (৫ দশমিক ৯৬ শতাংশ), ফেডারেল ইন্সুরেন্স কোম্পানি লি. (৫ দশমিক ৭৫ শতাংশ), সাফকো স্পিনিং মিলস লি. (৫ দশমিক ৪৫ শতাংশ), ফারইস্ট ইসলামি লাইফ ইন্সুরেন্স কোম্পানি লি. (৫ দশমিক ১৬ শতাংশ) এবং আমান ফিড লি. (৪ দশমিক ৯৮ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।