২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুই পুঁজিবাজারেই সূচকে ঊর্ধ্বগতি

গত সপ্তাহ শেষের ধারাবাহিকতা বজায় রেখে দেশের পুঁজিবাজারেই সূচক বেড়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 04:47 PM

Updated : 11 Oct 2022, 08:12 PM

রোববার সপ্তাহের প্রথম দিনে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৩৩ পয়েন্ট বেড়ে ৪ হাজার ৩৪০ পয়েন্টে উঠেছে।

আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১০১ পয়েন্ট বেড়ে ১৩ হাজার ৩৪৯ পয়েন্টে উঠেছে।

এদিন ডিএসইতে ৩৯৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৯৩ শতাংশ কম।

লেনদেনে থাকা ৩১২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ১১৬টির ও অপরিবর্তিত রয়েছে ৫০টির।

সিএসইতে লেনদেন হয়েছে ২৩ কোটি ৪০ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে প্রায় ৬ দশমিক ২৫ শতাংশ কম।

লেনদেনে থাকা ২৪২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২২ টির, কমেছে ৯০টি ও অপরিবর্তিত রয়েছে ৩০টির।