লেনদেন বেড়েছে পুঁজিবাজারে
সপ্তাহের চতুর্থ দিনে সূচক কমেছে দেশের দুই পুঁজিবাজারে তবে বেড়েছে লেনদেন।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স প্রায় ৪৩ পয়েন্ট কমে ৪ হাজার ২৩৯ পয়েন্ট হয়েছে।
এদিন ডিএসইতে ৩৫৬ কোটি ৪৪ লাখ টাকার শেয়ার হাতবদল হয়েছে, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৭২ শতাংশ বেশি।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১৪৫ পয়েন্ট কমে ১৩ হাজার ৪৭ পয়েন্ট হয়েছে।
সিএসইতে এদিন লেনদেন হয়েছে ২৭ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ২৫ দশমিক ৩৩ শতাংশ বেশি।
লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮টির, কমেছে ১৬৭টির এবং অপরিবর্তিত রয়েছে ৩১ টির দাম।
