২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে মুন্নু জুন স্টাফলার

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবচেয়ে বেশি দর বেড়েছে মুন্নু জুন স্টাফলারের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Apr 2016, 06:41 PM

Updated : 20 Aug 2022, 12:32 PM

মঙ্গলবার লেনদেন শেষে কোম্পানিটির দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭৫ শতাংশ বেড়ে ৪৫৩ টাকা ৬০ পয়সায় উঠেছে।

এদিন দর বৃদ্ধির তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে রেনউইক যজ্ঞেশ্বর অ্যান্ড কোম্পানি (বাংলাদেশ); বেড়েছে ৮ দশমিক ৭৪ শতাংশ।

এরপর রয়েছে যথাক্রমে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ (৮ দশমিক ৪৯ শতাংশ), লিব্রা ইনফিউশন (৭ দশমিক ৪৯ শতাংশ), এক্সিম ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ড (৭ দশমিক ৪১ শতাংশ), ন্যাশনাল টি (৭ দশমিক ৩৫ শতাংশ), স্টান্ডার্ড সিরামিক ইন্ডাস্ট্রিজ (৬ দশমিক ৭০ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৬ দশমিক ২৫ শতাংশ), কোহিনূর ক্যামিকেল (৫ দশমিক ৯২ শতাংশ) এবং রাইম ইসলামি লাইফ ইন্সুরেন্স  (৪ দশমিক ৯১ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।