শাহজালাল ব্যাংকের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে শাহজালাল ইসলামী ব্যাংক লিমিটেড।
রোববার বেসরকারি খাতের এই ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় ৩১ ডিসেম্বর ২০১৫ সমাপ্ত হিসাব বছরের আর্থিক বিবরণী পর্যালোচনা করে লভ্যাংশের এই সুপারিশ এসেছে।
ব্যাংকটির বার্ষিক সাধারণ সভা (এজিএম)২৬ জুন রাজধানীর রাওয়া ক্লাবে অনুষ্ঠিত হবে; রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ মে।
সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী, ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড মুনাফা হয়েছে ১ টাকা ৭৯ পয়সা। শেয়ারপ্রতি সম্পদমূল্য ১৬ টাকা ৭৪ পয়সা।
গত বছর ব্যাংকটি ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল। ২০০৭ সালে ব্যাংকটি পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়।
