২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩৭ কোম্পানি, ৩ ফান্ডের বোর্ড সভার সময় ঘোষণা

বিভিন্ন মেয়াদের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশের জন্য ৩৭ কোম্পানির পরিচালনা পর্ষদ ও ৩ মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডের সভার সময় ঘোষণা করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2016, 07:39 PM

Updated : 20 Aug 2022, 12:31 PM

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

নর্দান জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি. ২৬ এপ্রিলের সভায় প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করবে।

প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে ২৭ এপ্রিল তিনটি কোম্পানির পরিচালনা পর্ষদ বসবে।

কোম্পানিগুলো হচ্ছে- আল-আরাফা ইসলামি ব্যাংক লি:, ফেডারেল ইন্স্যুরেন্স কোম্পানি লি: ও জিবিবি পাওয়ার লি:।

দ্বিতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে ২৭ এপ্রিল এনভয় টেক্সটাইলস লিমিটেড ও ম্যাকসন স্পিনিং মিলস লি: এর পরিচালনা পর্ষদের সভা হবে।

এছাড়া একইদিন তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে আট কোম্পানির পরিচালনা পর্ষদ সভায় বসবে।

কোম্পানিগুলো হচ্ছে- ফু-ওয়াং সিরামিক ইন্ডাস্ট্রিজ লি:, মিরাকল ইন্ডাস্ট্রিজ লি:, ফার ইস্ট নিটিং অ্যান্ড ডায়িং ইন্ডান্ট্রিজ লিমিটেড, আনলিমা ইয়ার্ন ডাইং লি:, মেট্রো স্পিনিং লি:, ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লি:, ডেল্টা স্পিনিং লি. ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড ।

পরদিন ব্রিটিশ আমেরিকান টোবাকো বাংলাদেশের পরিচালনা পর্ষদ তাদের প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে সভায় বসবে।

একইদিন আরও ১৬টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় প্রথম প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করা হবে।

কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেম লিমিটেড, পাওয়ার গ্রিড কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেড, দ্য ঢাকা ডায়িং অ্যান্ড ম্যানুফেকচারিং কোম্পানি লি:, ফার্মা এইডস লি:, অগ্নি সিস্টেমস লি:, ফু-ওয়াং ফুডস লি:, দেশ গামের্ন্টস লি., ইফাদ অটোস্‌ লিমিটেড, বীকন ফার্মাসিউটিক্যালস লি:, প্রাইম টেক্সটাইল স্পিনিং মিলস লি:, ইনফরমেশন টেকনোলজি কনসালটেন্টস লিমিটেড, এটলাস বাংলাদেশ লি:, বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস্‌ লি:, ওরিয়ন ইনফিউশন লি:, মেঘনা পেট্রোলিয়াম লি: ও কোহিনূর ক্যামিকেল কোম্পানি (বাংলাদেশ) লি:।

তৃতীয় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ করতে ৩০ এপ্রিল ৬টি কোম্পানির পরিচালনা পর্ষদ বসবে।

এগুলো হচ্ছে এমআই সিমেন্ট ফ্যাক্টরি লি:, হাক্কানী পাল্প ও পেপার মিলস লি:, রহিমা ফুড করপোরেশন লি:, ডেফোডিল কম্পিউটারস লি:, এ্যাপেক্স ফুডস্‌ লি: ও অলটেক্স ইন্ডাস্ট্রিজ লি:।

অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করতে ২৬ এপ্রিল ষষ্ঠ, সপ্তম ও অষ্টম আইসিবি মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি বোর্ডের সভা হবে।