২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ডিএসইতে দরবৃদ্ধির শীর্ষে ইস্টার্ন ক্যাবলস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেনে সবচেয়ে বেশি দর বেড়েছে ইস্টার্ন ক্যাবলসের।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 06:52 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার দিন শেষে প্রকৌশল খাতের এই কোম্পানির শেয়ারের দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৯৯ শতাংশ বেড়ে ১৫৭ টাকা ৪০ পয়সায় দাঁড়িয়েছে।

৮ দশমিক ৭৫ শতাংশ বৃদ্ধি নিয়ে দর বাড়ার তালিকায় শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে আরামিট।

এরপর রয়েছে যথাক্রমে কোহিনূর ক্যামিকেল (৮ দশমিক ৭২ শতাংশ), দেশ গামের্ন্টস (৮ দশমিক ২৪ শতাংশ), মুন্নু জুট স্টাফলার (৮ দশমিক ০৯ শতাংশ), জেমিনি সি ফুড  (৭ দশমিক ৫০ শতাংশ), লিবরা ইনফিউশনস (৭ দশমিক ৫০ শতাংশ), ইস্টার্ন ইন্সুরেন্স (৬ দশমিক ৭০ শতাংশ), ইস্টার্ন লুব্রিকেন্টস (৬ দশমিক ২৫ শতাংশ) ও স্টাইলক্রাফট (৬ দশমিক ০৬ শতাংশ)।

তালিকায় ‘জেড’ ক্যাটাগরিভুক্ত কোম্পানিগুলোকে বিবেচনায় নেওয়া হয়নি।