বাজারে ঢুকেই ৮০% এর বেশি দরবৃদ্ধি ন্যাশনাল ইন্সুরেন্সের
পুঁজিবাজারে প্রথম দিনের লেনদেনে ৮০ শতাংশের বেশি দর বেড়েছে বাংলাদেশ ন্যাশনাল ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের।
বিমা খাতের এই কোম্পানির শেয়ার ১০ টাকা অভিহিত মূল্য নিয়ে বাজারে ঢুকে বৃহস্পতিবার।
দিনের লেনদেন শেষে শেয়ারটির দর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৮৫ শতাংশ বেড়ে ১৮ টাকা ৫০ পয়সায় উঠেছে।
বৃহস্পতিবার ডিএসইতে ন্যাশনাল ইন্সুরেন্সের প্রায় ১২ কোটি ৭৩ লাখ টাকার শেয়ার হাতবদল হয়, যা দিনের মোট লেনদেনের ৩ দশমিক শূন্য ৫ শতাংশ।
আর সিএসইতে হাতবদল হয়েছে প্রায় ২ কোটি ৯২ লাখ টাকার শেয়ার, যা মোট লেনদেনের ১২ দশমিক ৩৬ শতাংশ।
২০১৬ সালের ১৮ জানুয়ারি বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডকে প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ছাড়ার অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
২০ মার্চ আইপিওর লটারির ফল প্রকাশের পর ১৭ এপ্রিল কোম্পানিটির শেয়ার বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টে জমা হয়।
