২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পুঁজিবাজারে সূচক, লেনদেন কমেছে

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারেই সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 04:27 PM

Updated : 11 Oct 2022, 08:07 PM

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স বৃহস্পতিবার প্রায় ১৯ পয়েন্ট কমে ৪ হাজার ৩৪০ পয়েন্টে হয়েছে।

হাতবদল হয়েছে ৪১৬ কোটি ৯১ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ৩ দশমিক ৯৪ শতাংশ কম।

ডিএসইতে লেনদেনে থাকা ৩১৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৯৪টির, কমেছে ১৮১টির ও অপরিবর্তিত রয়েছে ৪০টির।

চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ৩৬ পয়েন্ট কমে ১৩ হাজার ৩৭৮ পয়েন্টে নেমেছে।

হাতবদল হয়েছে ২৩ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার, যা আগের দিনের চেয়ে ১৬ দশমিক ৮৩ শতাংশ কম।

সিএসইতে লেনদেনে থাকা ২৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭৯টির, কমেছে ১৪০টি এবং অপরিবর্তিত রয়েছে ২৭টির।