বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্টের লভ্যাংশ ঘোষণা
শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট।
বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।
বে লিজিং অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৩১ মে সকাল ১১টায় কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটউশনে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১১ মে।
গত বছর কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৭৩ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ২০ টাকা ৯১ পয়সা।
