২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লভ্যাংশ দেয়নি বেক্সিমকো গ্রুপের দুই কোম্পানি

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের কোম্পানি বেক্সিমকো সিনথেটিক্স ও শাইন পুকুর সিরামিক্স শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 03:22 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দুই কোম্পানির পরিচালনা পর্ষদ কোনো লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেক্সিমকো গ্রুপের মোট চারটি কোম্পানি পুঁজিবাজারে তালিকাভুক্ত ।

এর মধ্যে বেক্সিমকো লিমিটেড ও বেক্সিমকো ফার্মা ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা দিয়েছে।