২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেক্সিমকোর ২ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রুপের দুটি কোম্পানি শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 01:26 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

কোম্পানি দুটি হলো- বাংলাদেশ এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি (বেক্সিমকো) ও বেক্সিমকো ফার্মা।

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

বেক্সিমকো

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বেক্সিমকোর পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেক্সিমকোর বার্ষিক সাধারণ সভা (এজিএম) ৪ জুন বিকাল ৩টায় গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১২ মে।

গত বছর এই কোম্পানির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে একটাকা শূন্য ৪ পয়সা; শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৭২ টাকা  ৩৬ পয়সা।

বেক্সিমকো ফার্মা

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ওষুধ ও রসায়ন খাতের এই কোম্পানির পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বেক্সিমকো ফার্মার এজিএম ৪ জুন সকাল সাড়ে ১০টায় গাজীপুরের বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট ১২ মে।

গত বছর এই কোম্পানির ইপিএস ৫ টাকা শূন্য ৬ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য ছিল ৫৮ টাকা ২০ পয়সা।