২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্র্যাক ব্যাংকের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ২৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্র্যাক ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 01:06 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

গত বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে ব্যাংকটির পরিচালনা পর্ষদ এই লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে।

ব্র্যাক ব্যাংকের বার্ষিক সাধারণ সভা (এজিএম) ২ জুন সকাল ১০টায় সাভোরের ব্র্যাক সিডিএমে অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ১২ মে।

গত বছরের ব্যাংকটির শেয়ারপ্রতি কনসলিডেটেড আয় হয়েছে ৩ টাকা ২৮ পয়সা, শেয়ারপ্রতি সম্পদমূল্য দাঁড়িয়েছে ২৮ টাকা ৪৭ পয়সায়।