২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইভিন্স টেক্সটাইলসের আইপিওর আবেদন শুরু ২ মে

ইভিন্স টেক্সটাইলস লিমিটেডের প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) জন্য ২ মে আবেদন নেওয়া শুরু হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 12:38 PM

Updated : 20 Aug 2022, 12:30 PM

বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এই তথ্য জানানো হয়েছে।

বস্ত্র খাতের এই কোম্পানির আইপিওর জন্য স্থানীয় ও প্রবাসী বিনিয়োগকারীরা আগামী ১২ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।

১০ টাকা মূল্যের এককোটি ৭০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১৭ কোটি টাকা তুলবে ইভিন্স টেক্সটাইলস।

এই টাকা যন্ত্রপাতি ক্রয়, ভবন নির্মাণ, চলতি মূলধন ও আইপিও খরচ খাতে ব্যয় করবে কোম্পানিটি।

গত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) ১ টাকা ৬২ পয়সা এবং শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) ১৭ টাকা ৬২ পয়সা হয়েছে।

কোম্পানিটির ইস্যু ম্যানেজারের দায়িত্বে রয়েছে লংকাবাংলা ইনভেস্টমেন্ট লিমিটেড।