দরপতনের শীর্ষে ফিনিক্স ইন্সুরেন্স
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের লেনদেন সবচেয়ে বেশি দর কমেছে ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানির শেয়ারের।
মঙ্গলবারের সমাপনী মূল্যের (ক্লোজিং প্রাইস) সঙ্গে বুধবারের সমাপনী মূল্যের পার্থক্য হিসাবে দেখা গেছে, কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৮৮ শতাংশ।
ডিএসইর ওয়েবসাইটে দেখা যায়, মঙ্গলবার ফিনিক্স ইন্সুরেন্স কোম্পানির সমাপনী মূল্য ছিল ২১ দশমিক ৪০ টাকা। বুধবার লেনদেন শেষে তা দাঁড়িয়েছে ১৯ দশমিক ৫০ টাকা।
এদিন দর কমার শীর্ষ ১০ কোম্পানির মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে ইসলামি ব্যাংক বাংলাদেশ; কোম্পানিটির শেয়ার দর কমেছে ৮ দশমিক ৭০ শতাংশ।
এরপর রয়েছে যথাক্রমে প্যারামাউন্ট ইন্সুরেন্স কোম্পানি (৭ দশমিক ৩৮ শতাংশ), ৮ম আইসিবি মি. ফা. (৭ দশমিক ০৩ শতাংশ), রিজেন্ট টেক্সটাইল মিলস (৬ দশমিক ২১ শতাংশ), ওরিয়ন ইনফিউশন (৫ দশমিক ৭৪ শতাংশ), বাংলাদেশ ল্যাম্পস (৫ দশমিক ৩৪ শতাংশ), ফিনিক্স ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্টস (৫ দশমিক ২০ শতাংশ), ৬ষ্ঠ আইসিবি মি. ফা. (৫ দশমিক ১৪ শতাংশ) এবং কেয়া কসমেটিক্স (৫ দশমিক ০৪ শতাংশ)।
দর হারানোর এ তালিকায় সব ক্যাটাগরির কোম্পানি বিবেচনায় নেওয়া হয়েছে।
